পাঁচ নম্বর নিবেদিতা লেন, হাত ধরে ইস্কুলে যায় দু'ই বোন
স্বভাবে আলাদা তবে লেখাপড়ায় দুজনেই খুব সাধারণ।
ইউনিফর্ম ঝকঝকে নয়, চুলে অযত্ন, মা থাকে না বাড়ি
আসলে বাবার খেয়াল কম আর মা চাকরি করা নারী।
পাঁচ নং নিবেদিতা লেন, কিছু পড়া শিখে আর কিছুটা না শিখে
দুই বোন যায় হাত ধরে, রিপোর্ট কার্ড রাখে ঢেকেঢুকে
গলিটা গম্ভীর আর নিজেই ইতিহাসের এক পাতা।
বড় বোন হাসে কম, ছোট একটু দুষ্টু, সামলে রাখে না বইখাতা।
অঙ্ক পরীক্ষা থাকলে দুজনেরই ভয়
কী জানি আবার যদি শূন্য পেতে হয়!
পাঁচ নং নিবেদিতা লেন, সামনে বোরোলীন, একটু ভেতরে ছিল কাঁচের কারখানা
সেটা আছে কী এখনো? যাওয়া হয় না বহু দিন, নেই জানা।
তবে পুরনো সেই গলি, আমাদের নিজেদের ভয়-ভালোবাসা'র ইস্কুল
আমাদের বুকের ভেতরে এখনো সেরকমই, চিনতে কী করে হবে ভুল?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
নূর মোহাম্মদ কল্পকবি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন