আমাকে গাল দিও না একদম, ভদ্রলোকের মেয়ে তুমি!
যুগে যুগে ভদ্রসমাজই পোষণ করেছে এই কামভূমি।
কতটা আদিম অতৃপ্তি থাকে গৃহযত্নে পালিত পুরুষশরীরে
ধিক্কৃত এ যৌন বসতি বোঝে রাতমাখা অক্ষরে অক্ষরে।
এ পাড়ায় শীর্ষসুখ বিক্কিরি হয় অঙ্গেঅঙ্গে, আশরীর জেনে
শীর্ষ, মধ্য, নিচু সমস্ত পুরুষ ঘুরেফিরে আসেন এখানে।
তারপরেও এ পল্লী দাঁড়িয়ে থাকে নৈতিকতার কাঠগড়ে
যদি পার, তোমাদের বাপ-ভাইদের বেঁধে রেখ ঘরে।
এখানে ক্ষিদের মুখে মহার্ঘ অন্ন যোগায় শত শত কামার্ত রাত
আমাদের কে দেবে বিকল্প পেশা, কে দেবে দৈনিক ভাত?
আমরা অপরিচিত পরী, প্রতি রাতে দেহভান্ড বিছানায় তুলি
বেআব্রু হয়ে যাবে চকচকে ভদ্রঘর যদি আমরা মুখ খুলি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন