তুমি ছিলে ফুলের মতো নিষ্পাপ আর নির্মল,
নদীর জলের মতো শান্ত ছিলে অবিকল।
তবু কেন সহ্য হলো না এই সমাজের চোখে,
তোমার নির্মল হাসি আজ হারালো কোন শোকে।
খেলনা গড়া স্বপ্ন ছিলো ছোট্ট এই জীবনে,
কেউ জানলো না সেসব কথা ভাঙে কি আজীবনে।
তুমি চেয়েছিলে শুধু একটু ভালোবাসা,
কেন পেলে না তুমি সবার বিশ্বাসের আশা?
এখন তোমার পথ চলে গেছে দূর আকাশে,
তোমার স্মৃতি বেঁচে রবে সবার চোখের পাশে।
মুনতাহা, তোমার মতো ফুল হারালে এই দেশে,
আর কতো মুনতাহা হারাবে অন্ধকারের বেশে?
তুমি নেই, তবু থেকে গেলে তোমার কান্নার সুরে,
সমাজ কি শিখবে কিছু, নাকি আবার ঝরে?
আমরা কি শিখবো কিছু--
নাকি অন্ধকারেই রয়ে যাবো?
আর কতো মুনতাহা হারাবে জীবনের পথে,
নির্দোষ চোখের জল কি শুধু মাটিতেই মিশে যাবে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম