@Yeakub
ইয়াকুব আলী তুহিন
জন্ম তারিখ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ১৯৯৭
জন্মস্থান: জগন্নাথপুর, সুনামগঞ্জ
পরিচিতি:
ইয়াকুব আলী তুহিন একজন উদীয়মান কবি, যিনি ১৯৯৭ সালের ১৫ই এপ্রিল সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা উকিল আলী ও মাতা জয়নব
বিবির আদরে গড়ে ওঠা কবি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজের গ্রামে। শৈশব থেকেই তাঁর মধ্যে সাহিত্যপ্রেমের বীজ অঙ্কুরিত হয়, যা পরবর্তীতে তাঁর কবি জীবনের ভিত্তি তৈরি করে। শিক্ষাজীবনে তিনি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে Philosophy (দর্শন) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখির জগৎ মূলত অনুগল্প ও ছোট গল্পের মাধ্যমে শুরু হলেও কবিতা-ই তাঁর প্রধান আকর্ষণ।
দর্শনের ছাত্র হিসেবে জগতের প্রতিটি গতির অন্তরালে একটি গাণিতিক শৃঙ্খলা থাকে। সেই শৃঙ্খলা থেকেই তিই প্রবর্তন করেছেন চারটি নতুন ছন্দ:
১. ত্রিপদী-তরঙ্গ (৩+৩+৫): যেখানে স্থবিরতা থেকে তরঙ্গের মতো প্রবাহ তৈরি হয়।
২. বিন্দু-বৃত্ত ছন্দ (২+৪+৮): যা ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়ে পূর্ণাঙ্গ বৃত্তে বা দর্শনে উপনীত হয়।
৩. নূরী ছন্দ (৪+৪+৪+২): যা মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ এক রাজকীয় গাম্ভীর্য ধারণ করে।
৪. পিরামিড ছন্দ (৪+৮+৪): যা আরোহণ ও অবরোহণের মাধ্যমে ভাবের শিখরে পৌঁছায়।
বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি শখের বশে ছোট গল্প ও কবিতা লিখে থাকেন, তবে কবিতার জগতে তাঁর বিচরণ সবচেয়ে বেশি। তাঁর কবিতাগুলো চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী, যা পাঠককে ভাবনার জগতে নিয়ে যায়। তাঁর কবিতায় প্রকৃতি, মানবিকতা এবং সমাজ জীবনের গভীর দর্শন ফুটে ওঠে। তাঁর লেখা প্রথম একক কাব্যগ্রন্থ "জন্মভূমির কথা" ও যৌথ কাব্য সংকলন "চব্বিশের গণবিস্ফোরণ"।
কবিতার মোট সংখ্যা: ১৯টি
-
হাদির আদর্শ , শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
-
বৃষ্টিভেজা শৈশব , বুধবার, ০১ অক্টোবর ২০২৫
-
কবির কলমে বাংলা ভাষা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪
-
মুনতাহার কথা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪
-
একগুচ্ছ বাণী , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
-
তুমি আসবে বলে , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
-
তুমি কবিতা হলে , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
-
বসন্ত আসে না , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
-
দর্শনের আলো , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
-
আধুনিকতার অর্থ , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
-
দর্শনের আলো , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
-
প্রয়োজনে কদর বাড়ে , মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
-
প্রিয় বাবা , মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
-
মানবাধিকার রক্ষা , মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
-
প্রিয় মাতৃভূমি , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
-
মুগ্ধ ভাই , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
-
আমার পাড়াগাঁ , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
-
বৃষ্টির গান , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম