ভিতর থেকে দেখা তোমার
শুকনো খালের সাঁকো :
পেরিয়ে গেলাম দেখো আমি
কতনা রোদ্দুর!
বয়স হলো বাহির টানে
সাতটা সমুদ্দুর
দেখেও এলাম শরীর তোমার
বিষের জলে ভরা :
ঘর্ষণে তার ঢেউ এর উপর
উপচে পড়ে জ্বরা!
ভিতর থেকে দেখা তোমার
মৃত জলের মেলা
পেরিয়ে গেলাম কত শহর
দেখোনা উজ্জ্বলা!
জংলাটিপি উঁইয়ের পোকা
মৃত্যু মনন্তর
শস্যবিথী নদী ও মাঠ
ভিতরে একঠায়
পেরিয়ে গেলাম কাকের মতো
শীতের কুয়াশায়!
এখন বাকী জন্ম নিতে
আবার পুনরায়
নতুন করে দেখতে হবে
তুমি কি প্রান্তর?
শস্যবিথী, নদী ও মাঠ
তরে সন্ধ্যায়
তুমি কি সেই জন্মভূমি
স্মৃতির সীমানায়
আবার কালোকাকের মতো
ফিরছে কুয়াশায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী