আজ
শরতের প্রভাতে
তুমি সাজবে বলেই
সবুজ মৃত্তিকার বুকে ঝরে,
শিশির স্নাত স্নিগ্ধ শিউলি ফুল;
যেন মালা গেঁথে সাজাও খোঁপার চুল।
আজ
শরতের প্রভাতে
তুমি আসবে বলেই
আমি বেহালায় তুলি সুর,
অন্দরে আমার অস্থির মৃদঙ্গ বাজে;
নীলিমাও সেজেছে আজ নীল নীলাম্বরী সাজে।
আজ
শরতের প্রভাতে
তুমি মিলবে বলেই
নতুন দিনের তরুণ আলোয়,
কাশবনে ফুটে বরফ শুভ্র কাশফুল;
হিমেল সমীরণে দোলে নদীরই দুই কূল।
আজ
শরতের প্রভাতে
তুমি ভালবাসবে বলেই
যুগল চরণে শিশির মেখে,
আকুল হৃদয়ে হেঁটে আসি বহুদূর;
তোমারই প্রেমে আজ উল্লাসে হবো বিমূঢ়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন