একবার
ডেকে দেখো
তোমার অবরুদ্ধ আঙিনায়
বহুদিনের ব্যাকুল আমার প্রাণ,
খরায় ফেটে চৌচির মৃত্তিকার মতো;
কতোটা তৃষ্ণার্ত হয়ে আছে অন্দরে আমার।
যদি
তুমি ডাকো
উন্মত্ত ঢেউয়ের নদী
আমি পাড়ি দেবো অনায়াসে,
দুরন্ত চিলের মতো ছুটে আসবো;
পথের বাঁধা ছুঁতেও পাড়বে না আমায়।
তুমি
একবার ডাকলে
দুঃখের জমাট পাথর
ঝরনার জলে ভাসিয়ে দেবো,
নিঝুম রূপালি আলোর কোজাগরী রাতে;
তোমায় নিয়ে সাগরের তীরে গড়বো বসতি।
একবার
শুধু একবার
ডেকে দেখো আমাকে
তোমার অনুরক্ত স্বপ্নিল বন্দরে,
আমি সাম্পান সাজিয়ে বসে আছি;
ঝড়েরও অধিক বেগে ছুটবো তোমারই সীমানায়।
এ কে দাস মৃদুল জনপ্রিয় লেখাগুলো
আমি বড্ড ক্লান্ত
১৬৩৩ বার পঠিত
বেকারত্ব
১৫৯৫ বার পঠিত
আষাঢ়ের প্রেম
১৩০৮ বার পঠিত
হারিয়ে যেওনা
১১৬১ বার পঠিত
তুমি কি চাও
১১১৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ