দিগন্ত
যেনো তুই
ইচ্ছে করে ছুঁই
এক আর এক দুই,
ইচ্ছে করে তোরই কোলে শুই;
বল্ না আমার প্রণয়িনী হবি তুই।
পুষ্প
যেনো তুই
ইচ্ছে করে ছুঁই
বনের শিশিরে ঝরা জুঁই,
ইচ্ছে করে বর্ষার জলে ধুই;
বল্ না আমার সঙ্গিনী হবি তুই।
অগ্নি
যেনো তুই
ইচ্ছে করে ছুঁই
জলের অনলে মনটা খুই,
ইচ্ছে করে পাঁজরে গাঁথি সুই;
বল্ না আমার দুঃখদায়িনী হবি তুই।
জ্যোৎস্না
যেনো তুই
ইচ্ছে করে ছুঁই
হৃদয়ে বন্দি করে থুই,
ইচ্ছে করে চষি তোরই ভুঁই;
বল্ না আমার নিশীথিনী হবি তুই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন