নদীর স্রোত আর নারীর প্রেম,
নিঃস্ব করে বানিয়েছিলো যাযাবর,
জীবন প্রবাহ দিয়েছিলো থামিয়ে,
ভাঙ্গা-গড়ার তিরিশ বছর পর,
নদীর কাছে আছে নিষ্ঠুর অভিযোগ
আর নারীর সাথে অভিমান।
সর্বগ্রাসী নদী,
এতই কি ছিলো তোর ক্ষুধা!
কেরে নিলি শেষ বসত বাড়িটুকুও,
এ কোন্ জনমের শোধ নিলি তুই?
স্বর্গ সুখের দিন ছিলো, শৈশব থেকে যৌবন;
শেষ স্মৃতিটুকুও নিলি কেড়ে।
বেঁচে রইলো শুধু নিষ্পাপ এই হৃদয়টা...
সর্বনাশী নারী,
এই নে দিলাম তোকে নিষ্পাপ এই হৃদয়টা,
যতন করে রাখিস্, যদি না পারিস্;
ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলিস্,
রক্তে রাঙ্গিয়ে দিস্ রক্তপিপাসু নারী,
মিটিয়ে নিস্ তোর তিন জনমের সাধ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন