তুমি যতটুকুই দাও লিখে রাখবো কবিতাতে
জীবনের পথে আসা-যাওয়াতে
নিবিড় যতনে সাজিয়ে রাখবো প্রণয়ের মোহনাতে
তুমি স্বপ্নগুলো পারো সাজাতে
কখনো যদি হারিয়েও যায় সবই আঘাতে
তবুও থাকবো তোমারই ধরাতে।
যদি জ্যোৎস্নাময়ী হয়ে আসো কোনো মধ্যরাতে
আমাকে পরিপূর্ণ মানব বানাতে
বিলিয়ে দিবো সবটুকু আদর মাখা ছোঁয়াতে
নিবিড় প্রণয়ের প্রজ্বলিত উল্কাপাতে
যেভাবে কাশফুল স্নিগ্ধতায় দোলা দেয় হাওয়াতে
তেমনই দুলবো তোমারই দোলাতে।
সবটুকু চাইনি আমি যতটুকুই রাখো হিয়াতে
সুগন্ধবহতায় কুসুমকলি ফুটবে প্রভাতে
নীলাকাশের হিমশীতল শিশির ছুঁয়ে যাবে বাগিচাতে
যুগলবন্দি হাঁটবো সেদিন দু’জনাতে
চলতে চলতে এভাবেই যাবো জীবনের শেষবেলাতে
হাত রেখে তোমারই হাতে।
এ কে দাস মৃদুল জনপ্রিয় লেখাগুলো
আমি বড্ড ক্লান্ত
১৬৩৩ বার পঠিত
বেকারত্ব
১৫৯৫ বার পঠিত
আষাঢ়ের প্রেম
১৩০৮ বার পঠিত
হারিয়ে যেওনা
১১৬১ বার পঠিত
তুমি কি চাও
১১১৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ