সেই
তুমি এলে
কুহেলির পরশ নিয়ে
প্রণয়ের স্নিগ্ধ মাধুরী ঢেলে,
আমার শূন্য ঘরের দখিন দুয়ারে;
পায়ের নূপুরের ছন্দে, বিহঙ্গিনী ডানা মেলে।
প্রাণে
দিলে দোলা
মৃদঙ্গের প্রণয়ী সুরে
আমি যেনো আজ আত্মভোলা,
অন্দরে আমার ময়ূর মেলেছে পেখম;
শিরায় শিরায় নৃত্যের তালে নৃত্যময়ীর চলা।
এতো
যে মুগ্ধতা
এতো ভালো লাগা
বুঝিনি আগে প্রণয়ের বিশালতা,
যেনো ছুটন্ত ঝরনার অবিরাম জলধারা;
অর্ণবের ঢেউ বালুচরে আছড়ে পড়ার ব্যাকুলতা।
ছড়ালে
জ্যোৎস্না বিলাসী
যখনই দিলে তোমার
রঞ্জিত অধরের মধুর হাসি,
প্রায় অচেতন আমার উত্তাল হৃদয়;
যখন তুমি বললে, ‘আমি তোমাকে ভালোবাসি’।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন