তুমি কী আমার সঙ্গে যাবে অবিচল
স্বর্গ নামা অমৃতের ভূমণ্ডল
চন্দ্রপ্রভায় পাড়ি দিবো দু’জন সবুজ বনাঞ্চল
তেপান্তরের শিশিরস্নাত মাড়িয়ে দূর্বাদল
পথে পথে ভালোবাসবো তোমায় মেলে হৃৎকমল
প্রেমানলে জ্বলে যে জল।
তুমি কী আমার কমিয়ে দিবে ধকল
উদ্ভাবনে নতুন স্নিগ্ধ সমতল
নীল সমুদ্র পাড়ি দিবো অবগাহনে অবিরল
পুষ্পে-পল্লবিত পেরিয়ে দ্বীপাঞ্চল
ভালোবেসে গড়বো দু’জন নতুন এক খাসমহল
প্রেমাদরে নিষ্ক্রিয় যে হলাহল।
তুমি কী আমার বাড়িয়ে দিবে মনোবল
হিংস্র সভ্যতা করে রদবদল
ভ্রষ্টাচার ফেলে পাড়ি দিবো কুশাসনের দাবানল
দলাদলি-হানাহানি এড়িয়ে অমঙ্গল
নতুন সভ্যতায় এঁকে দিবো তোমারই মুখমণ্ডল
প্রেমানন্দে শীতল যে অনল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর