এক জনমে কতবার দিয়েছি ভুলেরই মাশুল
ঝরেছে কত শীর্ণতার বকুল
আজও কেউ পাঁজরে গাঁথেনি প্রণয়ের ত্রিশূল
নিবিড় আদরেও করেনি বাতুল
শুধু তোমাকে দেখেই আজ হয়েছি ব্যাকুল
তোমাকে চিনতে করিনি ভুল।
আমি দেখেছি তোমার মায়াবী চোখের দুকূল
দেখেছি চাহনিতে মায়া প্রতুল
মনির দু'পাশে যেন শিশিরে ভেজা বেলিফুল
টিপের অর্ধেক ঢেকেছিল এলোচুল
গ্রীবা ছুঁয়ে লুকিয়েছিল নিপুণ কর্ণলতির দুল
মেহেদির আলপনায় রাঙানো আঙুল।
আমি দেখেছি তোমার অধরোষ্ঠ ভাবনারও অতুল
যেন বৃক্ষশাখার খয়েরি জামরুল
আমার তরিতে যদি রাখো তোমার মাস্তুল
সীমাহীন শূন্যতার হবে নির্মূল
ভালোবেসে যদি তুমি একবার বলো কবুল
ভুলভ্রান্তির জীবন হবে নির্ভুল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন