তুমি
চাইলেই পারো
বন্দি রেখা পেরুতে
কাছেই তোমার সুনীল সমুদ্র,
আমি কষ্টের সমুদ্রে হয়েছি ঢেউ;
তুমি চাইলেই উত্তাল তরঙ্গ থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
মুক্ত বিহঙ্গিনী হতে
কাছেই তোমার স্বপ্নিল আকাশ,
আমি দুঃখের আকাশে হয়েছি মেঘ;
তুমি চাইলেই অবিরাম বৃষ্টি থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
বাঁধন ছিঁড়ে বেরুতে
কাছেই তোমার সবুজ পাহাড়,
আমি যন্ত্রণার পাহাড়ে হয়েছি ঝরনা;
তুমি চাইলেই ছুটন্ত জলধারা থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
ফেরারি মন ছুঁতে
কাছেই তোমার প্রেমিকের হৃদয়,
আমি ক্লেশের হৃদয়ে করেছি রক্তক্ষরণ;
তুমি চাইলেই কোমল পরশে থামাতে পারো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী