আমি শুধু তোমার হবো,
ভোরের শিশিরে নাম লিখে নিও
তোমার হৃদয়ের পাতায়,
যেখানে কেবল প্রেমের ভাষায় গাঁথা।
তোমার চোখের তারায় আমি,
নীরব রাতের এক চঞ্চল স্বপ্ন,
তোমার স্পর্শে জেগে ওঠে
সমস্ত হৃদয় আমার।
আমি শুধু তোমার হবো,
দূরের নীলে যদি হারিয়ে যাই কভু,
তবুও ফিরে আসবো
তোমার কণ্ঠের মায়ায়।
তোমার নামেই বাঁচতে চাই,
তোমার হাত ধরেই মরতে চাই,
এই জীবনে যত কিছু হোক,
ভালোবাসায় বেঁধে রেখো আমায়।
আমি শুধু তোমার হবো,
কোনো প্রশ্ন নয়, কোনো দ্বিধা নয়,
শুধু নিঃশর্ত ভালোবাসায়,
তোমার প্রেমেই হারিয়ে যাবো।
তারপরে আসবে এক শুভক্ষণ,
তিন কবুলে বাঁধা পড়বে হৃদয়ের বন্ধন,
আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী,
আমি হব সত্যিই শুধুই তোমার।
হাতে তৈরি তোমার
সকালের চায়ে, দুপুরের অপেক্ষায়,
রাতের গল্পে, ক্লান্তির পরশে
আছি, থাকবো, আজীবন ভালোবেসে।
তোমার দুঃখে কাঁদবো আমি,
তোমার হাসিতে হেসে উঠবে মন,
সংসারের প্রতিটি বাঁকে,
আমরা দু’জন, একসাথেই পথ চলবো।
চুলে সাদা ছোঁয়া আসবে একদিন,
তবুও বলবো ঠিক আগের মতো করেই,
“আমি শুধু তোমার হবো”,
এ জীবন, পরজীবন-সবটুকুই তোমার জন্যেই।
৪৫০

মন্তব্য করতে ক্লিক করুন