সামনে দেখি গর্ত এক রয়েছে বড়ো হা করে
আমার দিকে, দেখি, নিগূঢ় আঘাতে;
জীবন যেন জালের মাছি টানছে কালো মাকড়ে
কোনো কিছুই পারে না তারে জাগাতে।
তাহলে আমি জেনেছি এই, আমার প্রাণ ঝলকের
যা কিছু ছোঁয়া দেখেছি সবি ঝালিয়ে;
বয়স করে তাড়া ভীষণ জীবন নাকি পলকের
শহর থেকে শহরে আসি পালিয়ে।
প্রেমের কাছে থেমেছিলো, গরীব সেই অসতী—
আপন মনে দিচ্ছে টান বিড়িতে,
সেও তো এক বিরাণ নারী, গুড়িতে যাওয়া বসতি,
ছিলাম যার দরগাহের সিঁড়িতে।
লোভের লতা বাড়েনি মনে, ভূমিতে সেই চাষও না
যা দিয়ে যায় ভাগ্যরেখা নাড়ানো;
যেখান থেকে এসেছিলাম অতীত সেই বাসনা
পাবো কি তারে শেমিজ খুলে দাঁড়ানো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন