ডানা আমি গুটিয়েছি। উড়িতেছে চশমা আমার
কানা চোখে থাকে না সে উড়ে যায় আকাশ ভেদিয়া
মানচিত্র ছেড়ে গিয়ে খোজে তার বিচিত্র আহার
পরদেশী জোড়াকাচে কে দিয়েছে অসম্ভব বিয়া?
কানাচোখে থাকবে না উড়ে যাবে অনন্তের কাছে
মেখের উপর বসে ডিম দিবে, ওম দিবে ডিমে
যাতে ফের বৃষ্টি হয় সৃষ্টি হয় পৃথিবীর গাছে
পুষ্পের সমারোহ; ফলভার অনন্ত অসীমে
ফেটে গিয়ে খুলে দিবে তার সব রহস্যের দ্বার
একটি চশমা শুধু ঘুরিতেছে দেখিতেছে সব
কে কোথায় অন্তর্বাস খুলে বলে ওঠে, আমার আমার
এইসব অন্ধকার এইসব আলোর উৎসব।
নয়নবিহীন হে চশমাখানি ফিরে এসো আমার নয়নে
অশ্রুসিক্ত হয়ে তুমি বসে থাকো অন্ধকার কবির শয়নে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন