আমার জিজ্ঞাসা যেন ক্রমান্বয়ে কমে আসছে, আমি
অহরহ আর কাউকে প্রশ্নবাণে
বিব্রত করি না।
জানতে চাই না আজকাল
কেবল আমারি কেন পদতলে কেঁপে ওঠে মাটি।
কোথাও ভূকম্পন নেই। তবু কেন
তবু কেন
নগরকম্পনের জের চলতে থাকে
আমার শিরায়।
প্রশ্ন করি না—
যখন নড়ছে ঘর, ইমারত বসে যাচ্ছে
দেয়ালের ফাট
বিশাল হ-এর মতো খুলি গিয়ে
মিশে যায় দৃষ্টির আড়ালে,
তোমরা কিভাবে, বন্ধুগণ
খাড়া আছো?
পৌর-প্রভাবের নিচে মন্ত্রপুত অশথের বীজ
আছে কি না-আছে
আমি আর জানতে চাই না।
কেবল লুতের মতো সদোমের সিংহদরোজায়
প্রভু, অদ্রিায়
আমি যেন থাকি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন