Amarendra sen

কবিতা - আবার ফিরে এসো

Amarendra sen
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

এই ধরণীতে আবার ফিরে এসো—
দেখেছি যেমন তোমায় সবার মাঝে,
রবির উদয় হতে দিন অন্তে সাঁঝে;
তেমনি আবার প্রিয় হয়ে সবার—
ধরণীতে সুখ বিলাইতে ফিরে এসো।

কত ভালোবাসা আর মধুর স্মৃতি,
দেহ অতীত হলেও হয় কি বিস্মৃতি?
সবারে দেখে যেমন দুলাইয়া মাথা—
হাসিয়া বলিতে কত মনের কথা;
কাঁদিতে নয়, অশ্রু মুছাতে হেথায়—
এই মরণের পারে আবার এসো।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন