আমাদের এই পৃথিবী কত সুন্দর,
নির্মল আকাশ-বাতাস কত মনোহর।
মানুষের সুখ-ভোগের পরম ধাম,
পূর্ণ হয় এখানেই সকল মনোস্কাম।
স্রষ্টা দিয়েছেন হৃদয়ে ভালোবাসা,
দিতে পারি সবারে সাহচর্য সহানুভূতি।
আমাদের আছে দুরিত-দুঃখ নাশা,
হৃদয়ে অনাবিল অশেষ প্রেম ও প্রীতি।
এখানে আছে বাঁচার প্রতিকূলতা,
জীবনের প্রতি পদে প্রতিবন্ধকতা;
তবু সহযোগিতা নয়, রচি হিংসা-দ্বেষ,
স্বখাত সলিলে সইতে দুঃখের ক্লেশ।
সুখের তরেই তো আমরা সবাই,
এই ধরণীতে বেঁচে থাকতে চাই।
ভালো কিবা মন্দ যাই করি না ভুবনে—
সুখের আশায় করি ভেবে নিজ মনে।
সুখের লাগি প্রেম, দ্বেষ-হানাহানি?
শুধু ভুলে যাই যারে ‘সুখ’ বলে মানি?
যারে খুঁজি এই সারা জীবনের ভেলায়—
কোন পথে সাধিব তারে ধরণীর ধুলায়?

মন্তব্য করতে ক্লিক করুন