কবিতা — অমৃত ও গরল এক হয়না

একরাশ সুখ ঢেলে দাও

মনের পেয়ালা ভরে

দুঃখে কাতর হলে

মদিরার মতো করে ,

পান করে যাবো ভুলে,

রবেনা কোনো বেদনা

দুঃখ শোক পরাজয় গ্লানি

এ ভুবন ছেড়ে যাবে চলে

দুঃখ বেদনা পরাভব মানি

সুখের স্বর্গ যাবে খুলে ;

যদি সুখে খুশি হৈ

মন চায় বারে বারে

দুঃখ চাই না কেন

তেমনি ভাবেই অকাতরে,

কেন দুই একসাথে রয়না ;

দুঃখ গেলে তবেই তো

শুধু সুখ বোঝা যায়

আধার মুছে গেলে

জগৎ আলোকিত হয়

অমৃত ও গরল এক হয়না ।

২৫৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা