কবিতা - অমূল্য ধন চুরি Amarendra sen বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ গান, বিরহের কবিতা নিজের ভুবনে একলা মনে, ছিলেম সুখে মনে মনে; শুধু মোর আপনারে লয়ে— একলা সুখের তরী বয়ে। সারা হৃদয় ছিল ভরে, শুধু স্বপ্ন-সুখের ঘ্রাণ; কে ভেদ করল একলাপুরি? ভাঙল কে মনের পাষাণ— গেল কেমনে অমূল্য ধন চুরি, আমার গোপন হৃদয়-প্রাণ।। ♥ ০ পরে পড়বো ২২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন