Amarendra sen

কবিতা - অমূল্য ধন চুরি

Amarendra sen
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ গান, বিরহের কবিতা

নিজের ভুবনে একলা মনে,
ছিলেম সুখে মনে মনে;
শুধু মোর আপনারে লয়ে—
একলা সুখের তরী বয়ে।
সারা হৃদয় ছিল ভরে,
এক স্বপ্ন-সুখের ঘ্রাণ;
কে ভেদ করল একলাপুরি?
ভাঙল কে মনের পাষাণ—
গেল কেমনে অমূল্য ধন চুরি,
আমার গোপন হৃদয়-প্রাণ।।

পরে পড়বো
৩৫
মন্তব্য করতে ক্লিক করুন