Amarendra sen

কবিতা - আঁখির জল মোছে কেবল

Amarendra sen
শনিবার, ০৬ জুলাই ২০২৪ গান, সাম্য-জীবনমুখী কবিতা

আঁখির জল মোছে কেবল চোখের কাজল,
যতই মোছো দিবা-নিশি হোক না মন যতই উতল,
মিটায় না রে মনের কাজল।
ব্যথার ঘায়ে চোখের জলে হই সজল,
মনের অনল হয় না তবু শীতল।
গহীন মনের পাখি রে, বল না মোরে বল—
কালো চোখে আছে রে কেন এত গভীর জল?
সুখেও জলের জোয়ার আনে,
বেদনায় ঝরে অঝোরে বাদল;
সুখে-দুখে দুই কূলেতেই উথলে ওঠে কেন এত জল?

পরে পড়বো
৪৭৩
মন্তব্য করতে ক্লিক করুন