কবিতা — আশা

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ধরণীর স্বপন-নিশি জাগরণে
সখা হয়ে এসে মনের গোপনে—
তৃপ্তির প্রতি বিরহে তুমি প্রিয় আশা,
জীবন-মরুর জল— বাঁচার ভরসা।

পাওয়া না-পাওয়ার সুখ-দুঃখ সনে,
ক্ষণে ক্ষণে সয়ে বয়ে ধরার জীবনে—
রোদ্দুর-পাখা মোছা সন্ধ্যা ছায়ানীড়,
অজানার বালুচরে চিত্তে সুধীর।

মুছিয়ে নিরাশার অন্তহীন আঁধার,
তোমার পাখায় ছুঁইয়ে নীলিমা-পার—
রেখেছ ধরে মোরে— মনের আকাশে,
না-পাওয়াকে পাওয়ার ধ্রুব বিশ্বাসে।

৬২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা