কবিতা — বালির পাহাড়

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আমি গড়িতেছি বালির পাহাড়,
আদিম যুগ হতে যুগান্তরে;
স্বপ্নের কণা, স্মৃতির সুখ-বেদনা,
সঞ্চয় করে অন্ধকার জ্যোৎস্নার অন্তরে।
সময়ের ঝড়, কালের বেলনায়—
মুছে দিতে চায়,
তবু থেমে থাকি নাই কোনোদিন,
গড়িয়াছি বালির পাহাড় প্রতিদিন।

আমি গড়িতেছি সৌধ সরোবর
জলের দেওয়ালে;
আলো-ছায়ায় মনের খেয়ালে—
জোয়ার-ভাঁটার নীরব জলে।
সুখের সনে বাঁচিবার ঘর,
গড়ে যাই ধরণীর মাটিতে;
দুঃখ, সুখ, হাসি, কান্না, আলো-ছায়া—
সয়ে বয়ে অফুরন্ত বাঁচিতে।

ভেঙে ভেঙে যায় নিমেষে হেথায়,
ঝড়ে ঝড়ে মিশে যায় পথের খেয়ায়;
তবু নতুন ভোরের রোদে—
গাঁথি পুরাতন স্বপ্ন নতুন করে পুনরায়।
মানুষ বাঁচে আকাশের ঘরে,
আঁধারে খোঁজে পথ— না থাকুক আলো;
বালির পাহাড়, জলের প্রাসাদ—
তাতেই অনন্য আস্বাদ— লাগে কত ভালো!

৫১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা