আমি তোমায় বেসেছি ভালো,
তোমার ভালোতেই আমার বাস;
তুমি ভালো থেকো, সুখী থেকো—
মনে প্রাণে থাকুক সুখের সুবাস।
ভালো-মন্দ সব দেখে শুনে
কখনো আমি বাসিনি ভালো;
দেখতে চেয়ে তোমারে সুখী
রেখেছি জ্বেলে প্রেমের আলো।
ভালোবাসা নয়তো শুধু আশা—
সুখ সম্পদ বিলাস পাওয়ার;
স্নেহাস্পদের তরে শুভ তপস্যা ,
দেহ-মন প্ৰেম দিয়ে করে উজাড়।
(রাগ পিলু বা দরবাড়ি কানাড়া )