কবিতা — চিরশান্তির সুধাধারে তুলে নে মা (শ্যামা সঙ্গীত )

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা, গান

মা আমার জীবন-মৃত্যুর যন্ত্রণা,
এ জীবনে এবার ঘুচিয়ে দে মা।
কত সুখ পেলাম, কত দুঃখ সইলাম—
তবুও তো কোথাও শান্তি পেলাম না।

এই ধরাতে চলে তোর মায়ার খেলা,
লয়ে অবোধ মনে বৃথা ফুরাই বেলা;
সুখ-দুঃখের পরপারে, চিরশান্তির সুধাধারে—
চিরতরে এবার আমায় তুলে নে না মা!
(রাগ মালকোশ বা রাগ ভৈরবী)

৯২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা