ডাকিছে পাপিয়া বনে বনে,
দোলা দিয়ে যায় মনে।
সুবাসে দিয়ে সুখ বারতা ,
কুসুম বলিছে মনের কথা—
এই বসন্তে কেবা বিজনে
একেলা রহে বিরহী মনে।
মধুর সন্ধ্যায় সুখের দোলায়,
হৃদয় আনন্দে ভাসিতে চায়;
লাগে না ভালো রোহিতে একা,
প্রিয় আছো তুমি দূরে কোথা
কি ভাবিছো এমন মধুর দিনে
বসন্ত -মুখরিত এই ভুবনে।
২০

মন্তব্য করতে ক্লিক করুন