কবিতা — এক নিঃশ্বাসের জীবন

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ ধর্মীয় কবিতা

শুধু এক নিঃশ্বাসের জীবন রে তোর
এক ঋতুরই বাসা,
দেহের ভিতর পালে পক্ষী পরিযায়ী
রক্ত-মাংসে ঠাসা।
হয় না তার প্রেম কাহারও সাথে
চায় না কারো ভালোবাসা,
সময় হলেই যায় ফিরে—
রয় না বসে পূরাইতে কারো আশা।
চায় না জানতে মন কেমনে আসে
পাখি কেমনে যায় ফিরে,
উড়ে গেলে শেষে শরীর হয় মাটির ঢ্যালা
ভাববি আর কি রে?
গুরুর কাছে গোপন বিদ্যা বাঁধা আছে
আর কারো নাই জানা,
সময় কালে চরণ ছুঁয়ে চতুর গিয়ে শেখে
বাকি সবার মানা।

৪১৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা