Amarendra sen

কবিতা - এমন দিনে থেকো সাথে প্রিয় সখা

Amarendra sen
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, গান

বিরস বদনে নিরস মনে—
হারায়ে পথ খুঁজি যবে একা।
যবে রহিবে না সাথে কেহ,
দীর্ণ হিয়া ক্লান্ত শীর্ণ দেহ;
রহিবে না কেহ মোর তরে—
পথ চাহিব শুধু একা একা।
যার বিনা লাগে না ভালো,
যার তরে বাঁচি পথ চেয়ে;
সহিয়া জীবন-মরণ ব্যথা—
বিরহে যার লাগে বড় একা।
দমকে দামিনী বিরস রজনী,
নিদ্রাহীন চোখে জাগি একা;
কোথা সেই সুখের স্বপনতরী—
কবে হবে জীবনে তোমার দেখা?

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন