ফাগুনের ফল্গু ছোটে
আনন্দের কুসুম ফোটে—
বসন্তের বনে বনে;
ফাগুনের ফল্গু ছোটে
পলাশের অগ্নি-বনে।
বসন্তের মধুর হাওয়া
বইছে ধরণীর কোণে কোণে,
শাখে শাখে, ফুলে ফুলে—
মানবের মনে মনে।
মধুর লাগি উড়িছে অলি,
গাহিছে কোকিল কুঞ্জে;
উদ্বেল হিয়া ওঠে গাহিয়া—
বসন্তের সুখ নিকুঞ্জে।
মধুর কুসুমের সুরভি এসে
হৃদয়ে দেয় মধুর দোল,
মধু-মাধবে আনন্দের ভবে—
আনন্দে হিয়া উতল।
২১৩

মন্তব্য করতে ক্লিক করুন