Amarendra sen

কবিতা - হতে পারিনি প্রিয়

Amarendra sen
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ প্রেমের কবিতা

হে সখা, তুমি মানবের চির প্রেমপিয়াসী,
বারে বারে ফিরে যাও ধরাতে আসি;
তবুও হে প্রিয় তব অনন্ত প্রেম অমিয়
লভিতে জগতে মোরা হই না অন্তরাশী।
তুমি অযাচিতে ভালোবাসো সবারে,
অনন্ত প্রেম তব হৃদ-সাগরে;
দিতে সবারে প্রেমসুধা হাসি
বাজাও নিতি প্রেমের মোহন বাঁশি।
তবুও হতে পারি না প্রেমবিলাসী
চির বিরহিণী রাই-সমা উদাসী,
দেখিয়া প্রেমঘন জগৎ-ভোলানো
মধুর তোমার নয়ন-মোহন হাসি।
জনম ধরিয়া জানি না কাহারে খুঁজি সখা,
জগৎ ফিরিয়া কোথাও পাই না যার দেখা;
সে যেন আছে বসে হৃদয়ে লইয়া মধুর হাসি
তবুও খুঁজি না তাহারে রাই-সম আঁখি জলে ভাসি।

পরে পড়বো
৪৬৫
মন্তব্য করতে ক্লিক করুন