Amarendra sen

কবিতা - ভালো লাগে না সুরভিত সন্ধ্যা

Amarendra sen
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ প্রেমের কবিতা

কেন ভালো লাগে না সুরভিত সন্ধ্যা
কেন বিরহী ব্যাকুল প্রাণ।
কারে চায় মন কোন সে জন
কার লাগি সদা সুখ উচাটন
কোন সাগর পারে দেখেছি তারে
তার লাগি মনের তরী বাহে উজান।
মন আপনি তারে সুখের ভারে
যাহা কিছু আছে হ্রদয় ‘পরে
করিতে চাহে দান।।

পরে পড়বো
৪৫১
মন্তব্য করতে ক্লিক করুন