কবিতা — জীবনানন্দ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ধর্মীয় কবিতা

প্রভু, নাম তব প্রেম-সুখ ভরা,
জগতের সব দুখ-তাপ হরা।
হৃদয়-পারিজাত, প্রেম সুখ-সাধ,
আনন্দ-সুবাসে হয় প্লাবিত—
তব নামে দেয় যবে ধরা।

চরাচর আকাশ-বাতাস,
বিশ্ব-ভুবন রবি-শশী তারা,
তব নামে আনন্দ-হারা।
স্থাবর-জঙ্গম জগৎ-জীবন,
তুমিই প্রভু জীবনানন্দধারা।
১২/১২/২১

৩১৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা