কবিতা — জীবন-অমৃত

আজই এই জ্যোৎস্না রাতে,
বয়ে যায় আলোর সাথে—
মধুর পুলক ধারা।
অপরূপা লাগে তোমারে ধরণী,
আনন্দে বিভাসিত সুখের রজনী—
দুঃখ-বেদনা হরা।

মৃদুল বাতাসে কেতকীর ঘ্রাণ,
ফুলের সুবাসে মোদিত প্রাণ—
জাগে সুখের সাড়া;
চারদিকে কেবল প্রেমের আহ্বান,
আজি ব্যাকুল হৃদয় সুখ বেদনায় —
পুলকে হতে চায় হারা।

যতদিন মোরা এই ভবে আছি,
সুখ-সুধা সনে পুলকে বাঁচি—
মাগি ভুবন আনন্দ ভরা;
মরণেরে তাই কেহ নাহি চায়,
সুখের বাঁধনে রহিতে হেথায়—
যাচি অমৃত মৃত্যু-হরা।

৫৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা