কবিতা — হৃদয় দিয়ে

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

যদি ডাকো আমারে হৃদয় দিয়ে
রইবো কেমনে দূরে ,
প্রাণের ডাকে সারা না দিয়ে
যাবো কোথায় সরে।
ভালোবাসাই মানুষেরে কাছে আনে
রাখে আপন করে ,
ভালোবাসাই ধরে রাখতে পারে
বিনা সুতোর ডোরে।
ভালোবাসাই বেঁধে রাখে সবারে
হৃদয়ের গোপন পুরে,
হৃদয়ের ভালোবাসা হলে মিশে যায়
কথার সকল সুরে
চোখের দেখার আলোর আভায় ছড়ায়
কাছে কিবা দূরে।

২০০ বার পঠিত রিপোর্ট
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা