কবিতা — কালের করাল কটাক্ষ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কাল কি হবে পারেনা কেহ বলিতে
সবারই ভবিষৎ অজানা ;
তবুও আমরা পারি জীবন চলিতে
গুণীজন যা করেছে মানা –
বলেছে যাকিছু অনুসরণ করিতে
যদি হয় আমাদের ধ্রুবতারা ,
জীবনের আঁধার পথে পেরিয়ে বিপদ
হবোনা কখনো পথহারা ।
সরল জীবনে অতি সাধারণ জন
কুটিল উদ্বেগে সারা জীবন ,
অশান্তি অতৃপ্তি বয়ে নিয়ে যায় –
পায় না করতে সুখের সাধন;
শুধু করে যায় পরিশ্রম আজীবন
উদ্বেগে বয়ে যায় দিন ,
কালের করাল কটাক্ষ হয় বিজয়ী
আসেনা জীবন সেই সুদিন ।

২১৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা