কবিতা — ক্ষণিকের কালকল্লোলে

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মুখে রচে স্বাদ, জিভে জল আনে।
রাজভোগ খেতে রসনা প্রবল টানে—
  বারবার ফিরে চায় মন।
জিভ ছুঁয়ে গলায় নামতেই অন্ন
শুষে নেয় খাদ্যনালির পাচনতন্ত্র—
  ক্ষণিক মুখের আস্বাদন।

জীবন ক্ষণিকের, অতি ক্ষণিকের অনুভব বিলাসা
ক্ষণিকের ভালো লাগা, ক্ষণিকের সুখ ভালোবাসা—
   এক লহমায় মিলিয়ে যায়।
অনন্ত কালের স্রোত চির বয়ে চলে,
আদি অনন্ত অপার কলকল্লোলে—
  তুমি আমি ক্ষুদ্র বিন্দু প্রায়।

৮৬ বার পঠিত রিপোর্ট
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা