কবিতা — খুশির দোল

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

আনন্দ রাঙাইল খুশির দোল,
মধু-মাধবে আজি হৃদয় উতল।
যার তরে হৃদয় চির বিরহিনী,
উদাসি রাধার ন্যায় যোগিনী—
শ্যামল কিশোর প্রিয় নটবর,
এসেছে কুঞ্জে মুছিতে আঁধার।
রাসরঙে জাগিব রাতি নিধুবনে,
শ্যামের বাঁশি বাজিবে কাননে;
বাজিবে নূপুর ঘন রিনি রিনি,
বাজিবে কঙ্কণ কিঙ্কিনি—
প্রিয় রসরঙে আনন্দে মজিব দোল,
হৃদয়ে বাজিছে আজি মধুর মাদল।

২৪৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা