Amarendra sen

কবিতা - করে দে মা সন্ন্যাসী(শ্যামা সঙ্গীত )

Amarendra sen
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, গান

মা তোর অগ্নিচোখের বহ্নিশিখায়
কাম ক্রোধ লোভ যত আছে মনে লুকায়,
শুকনো পাতার মতো যেন জ্বলে পুড়ে যায়।
করে দে মা আমায় মনের সন্ন্যাসী
হৃদয় হতে সকল অশুভ ক্লেদ নাশি,
শুধু তোর সাধনায় রইবো ডুবে
অপার অনন্ত বিমল প্রেমে ভাসি।
করে দে মা প্রেম-ভিখারী, লুটাই তোর পায়
মিছে মিছে জীবনের বেলা দ্রুত বয়ে যায়।
(রাগ পুরিয়া ধানেশ্রী বা রাগ বসন্ত )

পরে পড়বো
১০১
মন্তব্য করতে ক্লিক করুন