তোমায় ভালোবাসি নদী,
আছে তোমার শুধু ভাঙা চর,
তবু ভাঙা প্রেমের মোহে ,
আমি বাঁধি মাটির ঘর।
বারে বারে ভেঙে যায়,
মাটির ঘর বালির চড়ায়,
ভাঙা প্রেমে মজে রয়ে ,
কত জনম চলে যায় ।
তুমি তো নদী শুধু বয়ে চল,
ভরা স্রোতের টানে কলকল,
সাগরে গিয়ে ঘুমাও সুখে,
স্থান পেয়ে পরমের বুকে;
আমি তো রই পরে ভাঙ্গা ঘরে,
সেই ভাঙা বালুর চরে একা,
সময় তোমার কোথায় নদী—
পিছনে ফিরে আবার দেখা।

মন্তব্য করতে ক্লিক করুন