লতার মতো চাইনা বাঁচতে
একটু হওয়াতেই লুটিয়ে পরে ,
তরুর মতো বাঁচতে চাই
ভরা বৈশাখীতে লড়াই করে।
চলার পথে দেখেছি নিতি
মানুষ কত ধৈর্য ধরে ,
বাঁচার অন্ন পেতেই শুধু
ঘরে বাইরে কষ্ট করে ।
শুধু যদি প্রার্থনা করি প্রভু
নিজের সুখের জন্যে কভু,
দলে দিয়ো আশার কুসুম
মোর স্বপ্নমাখা নিশি ভোরে;
তরুর মতো বাঁচিয়ে রেখো
ধরণীর রুক্ষ জীবন প্রান্তরে।
কবিতা - লতার মতো চাইনা বাঁচতে
Amarendra sen
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী-দ্রোহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৫০

মন্তব্য করতে ক্লিক করুন