এমন দিনে এসো প্রিয় তুমি,
যবে হৃদয় জুড়ে একই সুরে
বাজবে শুধু তোমার আগমনী।
যেমন প্রখর বৈশাখী তৃষ্ণায়
আকাশের পানে চেয়ে রয়,
নব বারি পানে হতে চায় ধরণী —
শীতল শ্যামল সুজল সন্দীপনী,
এমন দিনে এসো প্রিয় তুমি।
যখন কিছু আর রহিবে না চাওয়ার
আশা বিনে শুধু তোমারে পাওয়ার,
তোমার তরে সকল ভাবনারে
গাঁথি মালা দিয়ে প্রেম উপচারের—
নিশিদিন তব প্রেমকাহিনী
আঁখি জলে ভাসি হইয়া বিরহিণী,
এমন দিনে এসো প্রিয় তুমি।
8/4/24
৩৯২

মন্তব্য করতে ক্লিক করুন