মাগো, চাই না হতে আমি বামাচারী,
কর মা মোরে পঞ্চ-মকারের সত্য বিচারী।
আমি তোর সন্তান মাগো, হতে চাই কেবল ভক্তপ্রাণ,
চিরকাল রবো হয়ে শ্যামা মায়ের চরণ-ভিখারি।
যদি মা তোর আশিস মেলে,
সব শাস্ত্র-বিচার রাখবো ফেলে;
ভক্তি-সুধায় ডুবে মাগো, হবো আমি সরল শুদ্ধাচারী—
তন্ত্র-মন্ত্রের গূঢ় সাধনে, হতে চাই না মা দর্পী অহঙ্কারী।
( রাগ ভৈরবীরও জৈনপুরী )

মন্তব্য করতে ক্লিক করুন