Amarendra sen

কবিতা - মা – সৃষ্টি-ধ্বংসের বিলাসচারী (শ্যামা সঙ্গীত )

Amarendra sen
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা, গান

আদ্যা রূপিণী মা ভয়ংকরী,
তুই সৃষ্টির ধ্বংস বিলয়কারী।

মা কালীরূপিণী মাগো তোর—
যেথায় জগৎ শূন্যে বিলয় হয়,
ধবল সদাশিব সপ্ত জ্যোতিতে,
আবার চরাচরের সৃষ্টি সৃজায়;
মা তোর কালো রূপ শূন্য নয়,
আদ্যাশক্তি সেথা আছে লুকায়।

সৃষ্টি-বীজ লয়ে শূন্য গর্ভে,
শিবের বুকে নাচিস দর্পে,
তুই তো মা নয়কো ভয়ংকরী,
শুধু সৃষ্টি-ধ্বংসের বিলাসচারী।
(রাগ মহাকালী বা রাগ গুণকেলী)

পরে পড়বো
৬৮
মন্তব্য করতে ক্লিক করুন