Amarendra sen

কবিতা - পাওয়ার আশা

Amarendra sen
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

না পাওয়ার দুঃখ কভু
হয় না শেষ এই জীবনে
নতুন নতুন পাওয়ার আশা
সদাই জাগে মনে মনে।
না পাওয়ার অতৃপ্তি যেন
লেগেই আছে মানব মনে,
যা চাই পেলেও কিন্তু
আসেনা তৃপ্তি এই জীবনে।
এই ভীষণ দ্বন্দ্ব দুর্নিবার
চাওয়া পাওয়ার সাধ আশার-
এমনি করেই বেলা শেষ হয়ে যায়
অজান্তে মরণ এসে শিয়রে দাঁড়ায়।
হে স্রষ্টা এই বিশ্ব দুনিয়ার
কেন দিলে বিষবৃক্ষ চাওয়া পাওয়ার ,
কেন তুমি কোন এক ছলে
একবার শুধু দিলেনা বলে ,
আছে কোনো এক পরমধন
যা পেলে চির তৃপ্ত হয় মন
আর কিছুই চায় না জীবন
সেই সম্পদ একবার পেলে।

পরে পড়বো
৫৯৮
মন্তব্য করতে ক্লিক করুন