কবিতা — মনের মৃগ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

চোখে আমার স্বপ্ন জাগে
যেন কোথায় দেখেছি আগে ,
যেন কোনো দূর প্রবাসে
তারই ছায়া চোখে ভাসে।
ভাবছি মনে সত্যি যেন
মিথ্যা হয়না স্বপ্ন হেনো,
আসবে তুমি নিঝুম রাতে
শব্দহীন এক ঘুমের পাতে।
দেখিনি তোমায় মনের মায়া
তুমি কি শুধুই স্বপ্ন কায়া,
হৃদয় মাঝে তৃষ্ণা লাগে,
লভিতে তোমায় হৃদয় কাঁদে।

৯১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা