Amarendra sen

কবিতা - যদি না চিনিলে তারে

Amarendra sen
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

যদি না চিনিলে তারে—
হৃদয়ের কুসুমবনে;
কোথায় খুঁজিতে যাও—
মনের কোন গহনে?

কারে তুমি ভালোবাসো?
কেন আসো ফিরে ফিরে—
কেন মেটে না তোমার পিয়াসা?
কারে চাও মনের মতো করে?

কে কাহারে খোঁজে বলো,
কেন হৃদয় এমন হলো?
মেটে না প্রাণের আশা—
জীবন নদে শুধু ভাসা।

পরে পড়বো
১৪১
মন্তব্য করতে ক্লিক করুন