Amarendra sen

কবিতা - পূর্ণ ছেদ ‘?

Amarendra sen
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জীবনের চলা— অথবা চলাই জীবন?
বস্তু বা জীবনের এক অনন্য ভুবন।
থেমে যাওয়াটা আপাত ‘পূর্ণ ছেদ ‘?
মন অনন্তের সাপেক্ষে একটা বিন্দু;
তবু ভাবনায় ব্রহ্মাণ্ড ভেদ করে যায় —
আকাশের পারের অচেনা নীহারিকা,
তারকার জন্ম-মৃত্যু কিংবা ক্ষুদ্র পোকা;
অতল, বিতল, সুতল—ওপার সপ্ত সিন্ধু।
বিন্দুশক্তি কি মৃত্যু-বাণে শূন্যে হারায়?
তুচ্ছ শরীর- গেলে কবরে বা চিতায়;
আকাশ-ভেঙে পড়ার মত কি বিপর্যয়?
অস্তিত্বর যুদ্ধে যে কেবল চায় বিজয় ?
জানিনা কী ভাবছো, অবিশ্বাসী আমি—
যদি বিশ্বাস করো, তুমিও হবে অন্তর্যামী।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন